সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত জাপানে

জাপানে ১০ আরোহী নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ১০ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া জাপানি সামরিক হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনুসন্ধান দল জাপান ও তাইওয়ানের মধ্যবর্তী ওকিনাওয়া প্রিফেকচারে পেয়েছে ভাসমান ধ্বংসাবশেষ |

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত জাপানে

 

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত জাপানে

কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় পাওয়া ভাসমান ধ্বংসাবশেষগুলো ওই আকাশযানের অংশ হতে পারে। টোকিওতে সাংবাদিকদের জেনারেল ইয়াসুনোরি মরিশিতা বলেন, আমরা বিশ্বাস করি যে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়েছিল।

 

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত জাপানে

 

ব্ল্যাক হক নামে পরিচিতি ইউএইচ৬০ হেলিকপ্টারটি গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) মিয়াকো দ্বীপের কাছে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (জিএসডিএফ) ব্যবহৃত চার ব্লেডের, টুইন-ইঞ্জিন পরিবহন হেলিকপ্টারটি স্থানীয় এলাকা জরিপ করছিল বলে জানায় কর্তৃপক্ষ।

 

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত জাপানে

 

জাপানি কোস্ট গার্ড বলছে, টহল জাহাজ ভাঁজ করা লাইফবোট উদ্ধার করেছে। যা সাধারণত জিএসডিএফের বাহনে ব্যবহার হয়ে থাকে। তেল ও রটার ব্লেডের অংশ হতে পারে এমন কিছু জিনিসও সমুদ্রে ভাসতে দেখা গেছে। তাইওয়ান থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত মিয়াকো দ্বীপে একটি জিএসডিএফের ক্ষেপণাস্ত্র ইউনিট রয়েছে।

Leave a Comment